ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কয়েকটি ঘনবসতিপূর্ন এলাকা ছত্তিস, পিটাইটিকর ও বাঘমারা গ্রামের ঝরেপড়া শিক্ষা রোধ করতে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করছে।
বর্তমান শতবর্ষী কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে আসন সংখ্যা কম হওয়ার কারনে যে সব ছাত্ররা ভর্তি হতে পারেন না তাদের যাতে লেখাপড়া বন্ধ হয়ে না যায় এজন্য প্রতিষ্ঠা করা হয়েছে ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় ছাত্রদের ঝড়েপড়া রোধ করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও এসডিজি’র গোল অর্জন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক জানান, কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে আসন সংখ্যা সীমিত থাকার কারণে এবং নিকটবর্তী কোন উচ্চ বিদ্যালয় না থাকায় অনেক বালক শিক্ষার্থী ভর্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের অসুবিধার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
৭ জানুয়ারি ২০১৯ থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে।
তিনি আরো জানান, কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এ এর অস্থায়ী কার্যালয় করা হয়েছে তবে মার্চ মাসের মধ্যে স্থায়ী কার্যালয়ে স্থানান্তরিত হবে।