• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সোমবার মন্ত্রীসভার শপথ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সোমবার। এদিন বিকেল সাড়ে তিনটায় শপথ নিবেন নতুন মন্ত্রীসভার সদস্যরা।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়নাল আবেদীন জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।
এর আগে বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকার গঠন করার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।