• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুড়ীতে মানসিক রোগী এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯

জুড়ী প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ীতে তিন বখাটে কর্তৃক মানসিক রোগী এক সন্তানের জননীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি বুধবার রাত ৯টায় উপজেলার কাশীনগরে ঘটেছে। ধর্ষিতাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠনো হয়েছে।
উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশীনগর গ্রামের বাসিন্দা ধর্ষিতার পিতা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অভিযোগ করেন, তাঁর মানসিক রোগী মেয়েকে ফুলতলায় বিয়ে দেন। তাঁর একটি মেয়ে শিশু রয়েছে। কিন্তু পাগলামীর কারণে স্বামী তাকে তালাক দেয়। মেয়েটি তাঁর বাড়িতে থাকে। মাঝে মধ্যে মেয়েটি একা ঘুরে বেড়ায়। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা সিএনজি অটোরিক্শা চালক মাসুক মেয়েটিকে রাস্তায় একা পেয়ে তার মেয়ের কাছে নিয়ে যাবার কথা বলে গাড়ীতে তুলে নিয়ে যায়। পরে তার সহযোগী রিপন, ফজলুসহ কয়েকজন মিলে রাতভর তাকে ধর্ষণ করে।
মেয়েটির মামা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জানান, তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। চিকিৎসা শেষে এসে মামলা করব।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জানান, অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।