• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে মানসিক প্রতিবন্ধী গুরতর আহত

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার ভিতরে চলন্ত ট্রেন থেকে পড়ে দু’পা হারালো এক মানসিক প্রতিবন্ধী যুবক।
বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় উদ্যানের বন বিভাগের অফিসের সামনের রেল লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গত ১০দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল সোহেল মিয়া নামের এক মানসিক প্রতিবন্ধী। সে চট্রগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিল। ট্রেনের দরজার সামনে বসে ভ্রমণকালে ট্রেনের ঝাঁকুনিতে ট্রেন থেকে পড়লে পা দু’চাকার নিচে পড়ে কেটে যায়। ট্রেনে দু’পা কেটে পড়া যুবক রাজনগর উপজেলার পশ্চিম কাসমিছ গাঁও-এর মৃত জয়নাল আবেদীনের ছেলে সোহেল মিয়া (২২)।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
রেলওয়ে পুলিশ শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত যুবকের নাম পরিচয় জেনে তার পরিবার সদস্যদের খবর দিলে তারা এসে জানান সে মানসিক প্রতিবন্ধী ছিল। গত ১০ দিন ধরে সে নিখোঁজ ছিল।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান একণ যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে প্রচুর রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক।
বন্যপ্রাণী ব্যব্স্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. মোনায়েম আহমদও ট্রেনে কাটা পড়ে এক যুবকের দুটি পা কাটা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।