• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমানী হাসপাতালে রাখা লাশটি কার?

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষের লাশ রয়েছে। তবে ওই ব্যক্তির কোনো পরিচয় কারো জানা নেই। পুলিশ লাশটির পরিচয় জানার চেষ্টা করছে।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের পেছনের কবরস্থানেরই গেইট থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি রাখা হয় ওসমানী হাসপাতালের হিমাগারে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, অজ্ঞাতনামা লাশটির পরিচয়ের সন্ধান করছে পুলিশ। পরিচয় জানা থাকলে নগরীর কোতোয়ালী মডেল থানার ০১৭৮৬-৬৩৬৫৬৫ নম্বরে কিংবা শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেবাশীষ দেবের (০১৭২৩-১৬৬৫১২) সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।