• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুড়ীতে জমি নিয়ে সংঘর্ষে আহত লিয়াকতের মৃত্যু

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২, ২০১৯

জুড়ী প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ীতে জমি নিয়ে সংঘর্ষে আহত লিয়াকত আলী (৩৬) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
লিয়াকত উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের আপ্তার আলীর পুত্র।
এঘটনা মঙ্গলবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় জায়ফরনগর গ্রামের আকবর আলীর পুত্র তাহির আলী (৫৫) ঘটনাস্থলে মারা যান।
সংঘর্ষ ও নিহতের ঘটনায় উভয়পক্ষ জুড়ী থানায় মামলা করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের ৯ জনকে আটক করা হয়েছে।