• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে বছরের প্রথম দিনে সাড়ে ৬ লাখ বই শিক্ষার্থীদের হাতে

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৯

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বছরের প্রথম দিনে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারী) শহরের’ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিনামুল্যে বই বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ৪ আসনের সাংসদ ড. মো. আব্দুস শহীদ।
বিশেষ অতিথি ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা ডির্গ্রী কলেজের অধ্যাক্ষ সৈয়দ মনসুরুল হক, জেলা পরিষদ সদস্য মো বদরুজ্জামান সেলিম, শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
এদিকে বই বিতরণ উপলক্ষে প্রাথমিক শিক্ষক পরিবারের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্টান। অনুষ্ঠানে সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যসহ বিভিন্ন গান ইত্যাদি পরিবেশন করেন শিল্পীরা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ বছর প্রাথমিক, মাধ্যমিক/দাখিল ও এবতেদায়ি মাদ্রাসা মিলিয়ে প্রায় সাড়ে ৬ লাখ বই শ্রীমঙ্গল উপজেলায় বিতরণ করা হয়েছে।