• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কানাইঘাটে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে মহিলা নিহত

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৯

কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাটে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে সাহিদা বেগম (৫২) নামে এক মহিলা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কালিজুরি গ্রামে।
নিহত সাহিদা বেগম ওই গ্রামের আব্দুল মুসব্বিরের স্ত্রী ।
প্রতক্ষর্শীরা জানান, সকাল ১১টার দিকে সাহিদা বেগম নিজ বাড়ির ঘরের পাশে গর্ত খোড়ার সময় ঘরের মাটির দেয়াল ধ্বসে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে কানাইঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।