• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়ী শেখ তন্ময়

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান তন্ময় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে আসনের সবগুলোর ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ওই আসনে তন্ময় পেয়েছেন মোট ২ লাখ ২১ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি বিএনপি প্রার্থী (ধানের শীষ) এমএ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।
আজ রোববার সন্ধ্যা ৭টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা বেসরকারি এই ফল ঘোষণা করেন।