• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুই লক্ষাধিক ভোটে জয়ী মমতাজ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে আসনের সবগুলোর ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ওই আসনে মমতাজ পেয়েছেন মোট ২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩১ ভোট।
আজ রোববার সন্ধ্যা ৭টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা বেসরকারি এই ফল ঘোষণা করেন। ২০১৪ সালের নির্বাচনেও এই আসনে জয়ী হন মমতাজ বেগম।