• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফল প্রত্যাখ্যান, আবার ভোট চাইলেন ড. কামাল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে তা বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
ড. কামাল বলেন, ‘সব আসন থেকেই একই ধরনের ভোটের খবর এসেছে। আমাদের ১০০ প্রার্থী নির্বাচন বর্জন করেছে। নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে পুনঃনির্বাচন দাবি করছি।’