• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে জয়ী শেখ হাসিনা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে আসনের ১০৮টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।
ওই আসনে বঙ্গবন্ধু কন্যা পেয়েছন মোট ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জিলানী পেয়েছেন মাত্র ১২৩ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশর মারুফ শেখ হাতপাখা প্রতীকে পেয়েছেন মাত্র ৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক আপেল প্রতীকে পেয়েছেন ১০ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী উজির ফকির সিংহ প্রতীকে পেয়েছেন মাত্র ৪ ভোট।
আজ রোববার সন্ধ্যা ৭টায় জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বেসরকারি এই ফল ঘোষণা করেন।