• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটসহ সারাদেশে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :
বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সিলেটসহ সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয়েছে গণনা কার্যক্রম।
নির্বাচনে সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু সংঘাতের ঘটনা ঘটেছে। তবে গুরুতর কিছু ঘটার খবর পাওয়া যায়নি।
আওয়ামী লীগ দাবি করেছে, সিলেটের সকল আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।
অন্যদিকে বিএনপির দাবি, নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে। ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আহমদ আব্দুল কাদের হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন বর্জন করেছেন।
প্রসঙ্গত, সিলেট বিভাগের ১৯টি আসনে এবার ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।