• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভোট দিতে পারছেন না মৌসুমী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
প্রতিবার ভোটের দিন আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে যান প্রিয়দর্শিনী মৌসুমী। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানী।
কারণ হিসেবে ওমর সানী বলেন, ‘আমরা দু’জনেই উত্তরার ভোটার। গত কয়েকদিন থেকে মৌসুমীর জ্বর। গতকাল থেকে ওর জ্বর অনেকে বেড়েছে। আজ মাথা তুলে দাঁড়াতে পারছে না। তাই আমি একাই ভোট কেন্দ্রে এসেছি ভোট দিতে।’
এই অভিনেতা আরও বলেন, ‘জ্বরের কারণে ভোট না দিতে পারায়, মৌসুমীর মনটাও একটু খারাপ হয়ে আছে।’