বি৭১নি ডেস্ক :
চট্টগ্রামের বাঁশখালীতে ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টায় কাতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আহমেদ কবির (৪০)। তবে তিনি কোন পক্ষের কর্মী ছিলেন তা এখনও জানা যায়নি।
ভোটকেন্দ্র দখলের গুজব শুনে সেখানে দুপক্ষের কর্মীরা জড়ো হয়। এ সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ঘিরে ফেলে একটি দল। পরে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।