• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাঙামাটিতে আ.লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
রাঙামাটির কাউখালি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাছির উদ্দিন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
আজ রোববার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নে ভোটগ্রহণের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম ‍উদ্দিন।
এর আগে সকাল ৮টায় সারা দেশে একযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে জানা যাবে, আগামী পাঁচ বছর দেশ চালানোর দায়িত্ব পাচ্ছে কোন দল।