• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এরশাদ আমার সমর্থনে সরে গেলেন, এটা ইতিহাস : ফারুক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

বি৭১নি ডেস্ক :
নির্বাচনে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসন থেকে হুসেইন মুহম্মদ এরশাদের সরে দাঁড়ানোকে ‘ইতিহাস’ হিসেবে আখ্যা দিয়েছেন ওই আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফারুক।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের বাসায় দেখা করতে গিয়ে চিত্রনায়ক ফারুক এ কথা বলেন।
চিত্রনায়ক ফারুক বলেন, ‘এরশাদ সাহেব দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন। তিনি যে আমাকে সমর্থন জানিয়ে সরে গেলেন, এটা ইতিহাস। এটা মনে রাখার মতো। আমি তার সুস্বাস্থ্য কামনা করি।’
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গতকাল বুধবার রাতে দেশে ফেরেন এরশাদ। আজ বিকেলে তার বাসায় দেখা করতে যান ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক ফারুক। এ সময় এরশাদ তাকে জড়িয়ে ধরেন। একই সঙ্গে এ আসনে ফারুককে সমর্থন দিয়ে নিজে সরে দাড়ানোর ঘোষনা দেন।