• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে নৌকাডুবি, এক যুবক নিখোঁজ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় নৌকাডুবিতে এক যুবক নিখোঁজ হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকার কারণেই ছোট নৌকাটি সুরমা নদীতে ডুবে যায়।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, বুধবার (২৬ ডিসেম্বর) রাতে সদর ইউনিয়নের নৈনগাও গ্রামের সুরিন্দ্র দাসের ছেলে সুজিত দাসসহ (২৫) ৫ জন পার্শ্ববর্তী গুরেশপুর গ্রামে কীর্তন দেখতে যাচ্ছিল। ছোট নৌকায় চড়ে সুরমা নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার চারজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও সুজিত দাসের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকাতেই ছোট নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়।