• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারার নির্দেশ : পথসভায় ওবায়দুল কাদের

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

বি৭১নি ডেস্ক :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের বসুরহাটে এক পথসভায় এ নির্দেশ দেন নোয়াখালী-৫ আসনের এই প্রার্থী।
ওবায়দুল কাদের বলেন,নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।এ সময় বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আওয়ামী লীগকে এর দায়ভার নিতে হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।