• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

এবার সুন্দরীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগে আদালতে মামলা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
এবার সুন্দরী হিজাড়ার বিরুদ্ধে আদালতে মামলাদায়ের করেছেন রানা হিজড়া। সোমবার (২৪ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে সন্ত্রাসী হামলা ও মালামাল লুটপাটের অভিযোগে এ মামলা দায়ের করেন (নং ২৬৫/২০১৮ সিআর দক্ষিণ সুরমা)। সুন্দরী ছাড়াও মামলায় আরও ৮ হিজড়াকে তিনি আসামী হিসাবে উল্লেখ করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরীর নেতৃত্বে আসামীরা নগরীর শিবগঞ্জ ও ১৬ ডিসেম্বর বিকেলে নগরীর দক্ষিণ সুরমার কুইন্স টাওয়ারের সামনে তার উপর হামলা করে নগদ প্রায় ১৮ হাজার টাকা, ক্রেডিট কার্ড ও সিমসহ ২টি মোবাইল সেট নিয়ে যায়। মোবাইল সেটগুলোর মূল্য প্রায় ১২/১৩ হাজার টাকা। এছাড়া ১৫ হাজার টাকা মূল্যের একটি ব্রেসলেট ও ১০ হাজার টাকা মূল্যের একটি ঘড়িও নিয়ে গেছে সুন্দরী ও তার দলবল। শিবগঞ্জে তারা হামলা করে লাঠি রড ও চাকু দিয়ে কুপিয়ে রাণাকে আহত করে। স্থানীয় জনগন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে সেখানে চিকিৎসা নেয় রানা।
পরদিন বিকেলে শাহপরাণ থানায় গেলে ফেরার পথে সুন্দরীর নেতৃত্বে সুক্তা (২৫), জাকির (২৩) ময়না (৪০), কালি (২৮), দিপালী (২৬), শিখা (২৫), পাখি (২৭), ও সাজু (৩৫) হিজড়া তাকে অপহরণ করে সুন্দরী হিজড়ার বাসায় নিয়ে যায়। সেখানে তারা তাকে শারীরিক নির্যাতন করে। এসময় তারা তার মোবাইল সেট ব্রেসলেট কেড়ে নেয় এবং আবার শারীরিক নির্যাতন করে। তাকে তারা প্রাণনাশের হুমকি দেয়। রানা তার মামলায় উল্লেখ করেন, সুন্দরী চাঁদাবাজীর মাধ্যমে হিজড়াদের দিয়ে টাকা পয়সা সংগ্রহ করে নিয়ে নিজেই ভোগ করে। তার আসল নাম ফরহাদ। বাড়ী সিলেটের ওসমানীনগর উপজেলায়। সেখানে তার স্ত্রী এবং সন্তানও আছে। এই হিজাড়াদের নকল হিজড়া বলে উল্লেখ করে রাণা তার অভিযোগে তাদের মেডিকেল পরীক্ষারও দাবি জানান। রানা তার নিরাপত্তা নিশ্চিতের জন্য আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার আবেদনও জানান।
মামলার বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল জানান, এখনও মামলার কোন কাগজ আমাদের কাছে আসেনি।
উল্লেখ্য, সিলেটে সুন্দরী হিজড়ার নেতৃত্বে সারাবছর চাঁদাবাজী ছিনতাইর মতো অপকর্ম করছে হিজড়ারা। এসব কাজের বিরুদ্ধে অবস্থান নেয়া একদল হিজড়া ২০১৭ সালে সুন্দরীর উপর হামলা চালায়। তার প্রতিশোধ নিতেই এখন সুন্দরী নানাভাবে রানাকে হয়রানি, মিথ্যা অভিযোগে থানায় জিডি ও নামসর্বস্ব অনলাইন পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশ করে তার ভাবমুর্তি নষ্ট করছে বলেও তার অভিযোগে উল্লেখ করেন।