• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনকে সহযোগীতা প্রদানের আহবান করা হয়। সকলের সহযোগীতায় নির্বাচন হবে ফ্রি এন্ড ফেয়ার। সকলের কাছে তা একটি মডেল হয়ে থাকবে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, স্বাস্থ্য ও পরিবাব পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, সমাজ সেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য পাবেল সামাদ, সাংবাদিক কামাল মুন্না, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ আমির উদ্দিন, বøাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক।