• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংসার ভাঙলো চৈতির

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

বি৭১নি ডেস্ক :
শোবিজ অঙ্গনের তারকাদের বিয়ে, বিচ্ছেদ ও গুঞ্জনের খবর হরহামেশাই শোনা যায়। বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল, লাক্স তারকা ইসরাত জাহান চৈতির সংসারে ভাঙ্গনের সুর। বিষয়টি এতদিন ‘গুঞ্জন’ হিসেবে শোনা গেলেও, এবার তা স্বীকার করলেন চৈতি নিজেই।
চৈতি বলেন, অনেক দিন ধরেই আমাদের সংসারে টানাপোড়ন চলছিল। এতদিন বিষয়টি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু যখন তা প্রকট আকার ধারণ করে, তখন শাওন ও আমি আলাদা থাকার সিদ্ধান্ত নিলাম। গত নভেম্বর আমরা সংসার জীবনের ইতি টেনেছি।’
চৈতি আরও বলেন, ‘২০১৫ সালে আমি ভালোবেসে শাওনকে বিয়ে করি। শুরুতে আমাদের সংসার জীবন ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর থেকে, নানা বিষয়ে আমাদের মধ্যে মত-পার্থক্য দেখা দেয়। একটা সময় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। দুই পরিবারের পক্ষ থেকে অনেকবার তা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। সবশেষে, নিজের সিদ্ধান্ত ও পরিবারের পরামর্শে সংসার জীবনের ইতি টানলাম।’
২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন ইসরাত জাহান চৈতি। তখন থেকেই মিডিয়ার নিয়মিত কাজ করে যাচ্ছেন এই অভিনয় শিল্পী। ২০১৫ সালের আগস্টে শাওন রায়কে বিয়ে করেন চৈতি। শাওন একজন থ্রিডি অ্যানিমেটর এবং গ্রাফিক ডিজাইনার।
বর্তমানে চৈতি ব্যস্ত আছেন বেশ কিছু খণ্ড ও ধারাবাহিক নাটকের কাজে। তার অভিনীত প্রচার হওয়া ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে- মাসুদ সেজানের ‘খেলোয়াড়’, ‘রাশেদ রাহার ‘আকাশে মেঘ নেই’, মানিকের ‘মেঘে ডাকা শহর’ ইত্যাদি।