ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
দ্রুত ঘটনাস্থলে পৌছে ছোটখাট অগ্নিকান্ড নিবারণ করতে ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনে টুহিলার মোটরসাইকেল দেওয়া হয়েছে।
ফায়ার স্টেশনের টিম লিডার মিজানুর রহমান জানান, পানির ট্যাংকি সংযুক্ত করা এই টুহিলার মোটরসাইকেলে ৪০লিটার করে পানি রিজার্ভ হয়। দুইটি টু হিলারে ৮০ লিটার পানি দিয়ে ছোটখাট অগ্নিকান্ড নিভানো সম্ভব। তাছাড়া বড় গাড়ির চেয়ে এ বাইক সহজে ও দ্রুত ঘটানাস্থলে পৌঁছাতে পারে বলে এটি খুব কার্যকরী ভূমিকা রাখে।
তিনি জানান, গত ২১ ডিসেম্বর বাংলাদেশ ফায়ার সার্ভিস থেকে মোট তিন হাজার টু হিলার চায়না থেকে আনা হয়। তার মধ্যে ফেঞ্চুগঞ্জের ২টি সহ সিলেটে মোট ৬০টি টুহিলার বরাদ্দ দেওয়া হয়।