• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বড়দিনের সাজে অপু-জয়

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

বি৭১নি ডেস্ক :
আজ ২৫ ডিসেম্বর, যিশুখ্রিস্টের জন্মদিন। বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারীমাতা মেরির কোলে জন্ম হয়েছিলো যিশুর। দিনটি বড়দিন (ক্রিস্টমাস) হিসেবে খ্রিস্টান ধর্মাবলম্বীরা জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকে। বড়দিনের রয়েছে এক বিশেষ সাজ। সেই সাজে সজ্জিত হয়ে যিশুকে সম্মান জানানো হয়।
এবার সে সাজে সাজলো শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়। মঙ্গলবার দিবাগত রাতে অপু তার ফেসবুকে তেমনই কিছু ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, অপু বিশ্বাস ও পুত্র আব্রাম খান জয় মাথায় বড়দিনের টুপি পড়ে আছে। সেখানে দেখা গেছে, ক্রিসমাস ট্রিও রাখা আছে পাশে।
অপু বিশ্বাস বলেন, ‘ছেলেকে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল রাখার শিক্ষা দেওয়ার জন্যই বড় দিনের আমেজে সেজেছি। ওকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।’
অপু আরও বলেন, ‘সবার উপর মানুষ। মানুষের জন্যই ধর্ম এসেছে। সকল ধর্মেই মহা-মানবেরা জন্মেছেন। সব ধর্মের প্রতি জয়ের ইতিবাচক ভাবনা তৈরি করতেই বড়দিনের আমেজে অংশ নিয়েছি।’
এদিকে, জয় বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’-তে প্লে গ্রুপে পড়ছে। বাবা-মায়ের মতো সেখানে জয়ও হয়ে উঠেছে দারুণ জনপ্রিয়।