সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ধর্ম ভাবগাম্ভীর্য্যের সহিত খ্রীস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন পালিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী প্রার্থনা, সংগীত, কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে উৎসব উদযাপন করেন সুনামগঞ্জ শহরের খ্রীষ্টান ধর্মাবলম্ভীরা।
সকাল ৯ টায় সুনামগঞ্জ প্রেসবিটারীয়ান গীর্জায় প্রার্থনার মাধ্যেমে উৎসবের শুরু হয়। চার্জ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এনি ফেয়ার ক্রসের পরিচালনায় প্রার্থণায় অংশগ্রহণ করেন চার্জ কমিটির সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী ও ওয়াল্ড ভিশনের বিবুধান বিশ্বাস।
এসময় বড় দিন আলোকে বক্তব্য রাখেন- চার্জ কমিটির কোষাধ্যক্ষ মি. ডেনিশ চক্রবর্তী। পরে যীশু খ্রীস্টের আরাধনায় সংগীত চর্চায় অংশগ্রহণ করেন ধর্মাবলম্ভীরা।
পরে কেক কাটার মাধ্যমে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। চার্জ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এনি ফেয়ার ক্রসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র নাদের বখত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অব.প্রাপ্ত সিভিল সার্জন ডা. মনোয়ার আলী, শিক্ষাবিদ দিলিপ কুমার মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, কাউন্সিলার চঞ্চল কুমার লৌহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্টেট আকলিমা আক্তার, কাউন্সিলার ফয়জননুর, শেলী চৌহান ময়না,নাট্য ব্যক্তিত্ব পল্লক ভট্টাচার্য প্রমুখ।
এসময় বক্তরা বলেন, যীশুখ্রীষ্ট পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করতে তিনি কাজ করে গেছেন ধরায়। যীশু মা মরিয়মের গর্ভে অলৌকিক ভাবে নগ্ন গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর জ্যোতি বিশ্বময় ছড়িয়ে পড়েছিল। তাই সকল পাপ, অহংকার, অহমিকা পরিত্যাগ করে প্রত্যাকের হৃদয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহবান করেন বক্তরা।