হবিগঞ্জ প্রতিনিধি :
নির্বাচনকে ঘিরে নিরাপত্তার সার্থে হবিগঞ্জে পুলিশের মোটরসাইকেল অভিযান শুরু হয়েছে। অভিযানকালে বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সাইকেলগুলোর আটক করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান- নির্বাচনে শান্তি-শৃৃঙ্খলা বজায় রাখতে পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে। এ সময় বৈধ্য কাগজপত্র না থাকা ও গভীর রাতে মোটরসাইকেল চলাচলসহ বিভিন্ন কারণে প্রায় অর্ধশতাধিক সাইকেল আটক করা হয়েছে। আগামী ৩১ তারিখ পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে। তবে নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি অনুযায়ি পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।