• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে পিইসিতে ছাড়িয়েছে গতবারের ফলাফল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলায় এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯১.৯৫%। জিপিএ-৫ পেয়েছে ১৮৪৯ জন শিক্ষার্থী। গত বছর পাশের হার ছিলো ৮৮% এবং জিপিএ-৫ পেয়েছিল ১০২৩ জন শিক্ষার্থী।
পাশের হার ৯৭.২% ও ২৯৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে জেলায় এগিয়ে সদর এবং পাশের হার ৭৯.৬৮% ও ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় সকল উপজেলার চেয়ে পিছিয়ে শাল্লা উপজেলা।
১১ উপজেলার ৫২৪১০ জন শিক্ষার্থীর মধ্যে ৪২১৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার সদর উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ৬২০২জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ১৯১জন শিক্ষার্থী । পাশের হার ৯৫.৮৮% ও ৪৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
দোয়ারাবাজার উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ৪৬৮০ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ২৫২ জন শিক্ষার্থী। পাশের হার ৯৪.৬৪% ও জিপিএ-৫ অর্জন করে ১২১ জন শিক্ষার্থী।
বিশ্বম্ভরপুর উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ৩৭০৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ৩৯০ জন শিক্ষার্থী। পাশের হার ৮৯.২২% ও জিপিএ-৫ অর্জন করে ৭৮ জন শিক্ষার্থী।
ছাতক উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ৮৪৮০ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ২৫০ জন শিক্ষার্থী। পাশের হার ৯৭.২% ও জিপিএ-৫ অর্জন করে ২৯৪ জন শিক্ষার্থী।
তাহিরপুর উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ৫২৫৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ২৫০ জন শিক্ষার্থী। পাশের হার ৯৭.২% ও জিপিএ-৫ অর্জন করে ২৯৪ জন শিক্ষার্থী।
তাহিরপুর উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ৫২৫৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ৪৭২ জন শিক্ষার্থী। পাশের হার ৯১% ও জিপিএ-৫ অর্জন করে ১৮১ জন শিক্ষার্থী।
জামালগঞ্জ উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ২৮৩৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ২৫৩ জন শিক্ষার্থী। পাশের হার ৯১.২% ও জিপিএ-৫ অর্জন করে ১৪৩ জন শিক্ষার্থী।
ধর্মপাশা উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ৫০৪৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ৪৯৭ জন শিক্ষার্থী। পাশের হার ৯০.১১% ও জিপিএ-৫ অর্জন করে ২৫৬ জন শিক্ষার্থী।
শাল্লা উপজেলায় উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ২৫০৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ৫১৭ জন শিক্ষার্থী। পাশের হার ৭৯.৩৫ % ও জিপিএ-৫ অর্জন করে ৪৪ জন শিক্ষার্থী।
দিরাই উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ৪৮৫৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ৩৮২ জন শিক্ষার্থী। পাশের হার ৯২.০৮% ও জিপিএ-৫ অর্জন করে ১৩৯ জন শিক্ষার্থী।
জগন্নাথপুর উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ৪৪৮৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ২৭৯ জন শিক্ষার্থী। পাশের হার ৯৩.৬৯% ও জিপিএ-৫ অর্জন করে ৯৮ জন শিক্ষার্থী।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পিইসিতে অংশগ্রহণ করে ৪৩৫০ জন শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ৭৩৫ জন শিক্ষার্থী। পাশের হার ৮২.৭৬% ও জিপিএ-৫ অর্জন করে ৬৫ জন শিক্ষার্থী।
এদিকে জেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৫.৫৬% অর্জিত হয়েছে। জিপিএ-৫ এসেছে ৪৯টি। এবার জেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬০৬ জন শিক্ষার্থী।