নিজস্ব প্রতিবেদক :
সিলেট শিক্ষা বোর্ডে প্রকাশিত হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল।
সোমবার দুপুরে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দেখা যায় ছাত্র-ছাত্রীদের আনন্দ- উল্লাস। এবার এই স্কুল থেকে ২৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এবার এই স্কুলে জেএসসিতে এ প্লাস এসেছে ৫৬টি। এ পেয়েছে ১শ’ ৫১টি, এ মাইনাস ৩২টি, বি ৭টি, সি ১টি এবং একজন অনুপস্থিত ছিলেন। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জেএসসিতে পাশের হার ৯৯.৬০%।
এদিকে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পিএসিতে পাশের হার শতভাগ। ১৫৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এবারে এ প্লাস পেয়েছে ১শ’ ১৮টি, এ ৩৪টি, এ মাইনাস ১টি, বি ২টি।
ফলাফল প্রকাশের পরে বিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা ছাত্ররা শতভাগ পাশের আনন্দে উদ্বেল। বাদ্যবাজনা বাজিয়ে আর নেচে গেয়ে তারা করছেন বিজয়ের উল্লাস।
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফল সোমবার সকালে প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সিলেটে এবার ফলাফলের গতবারের চেয়ে কমেছে শতকরা ৯.৫৯%। ২০১১ সালে জেএসসি পরীক্ষা প্রবর্তনের পর এবার পাসের হার ৭৯.৮২, জিপিএ ৫ এবং পাস করা শিক্ষার্থী সংখ্যার দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার।