• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে পাসের হার বেড়েছে পিএসসি ও ইবতেদায়িতে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল সোমবার সকালে প্রকাশিত হয়েছে। সিলেটে জেলায় এবার ফলাফলের পাসের হার পিএসসিতে ৯৩.৬৮ এবং ইবতেদায়িতে ৯৫.৩৭। গতবার এই হার ছিল পিএসসিতে ৯১.৮৮ এবং ইএসসিতে ৯০.৪১।
এবছর সিলেট জেলায় পিএসসিতে অংশ নেয় মোট ৭১ হাজার ১৪৫ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৬৬ জন।
সিলেট জেলায় পিএসসিতে অংশ নেয় মোট ৬ হাজার ৪৭৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪০ জন।
এ বারের ফলাফলের বিষয়ে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, এবার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। এ ফলাফল সন্তোষজনক।