• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট বিভাগে জেএসসির ফলাফল: কমেছে পাসের হার ও জিপিএ ৫

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেট :
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফল সোমবার সকালে প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সিলেটে এবার ফলাফলের গতবারের চেয়ে কমেছে শতকরা ৯.৫৯%। ২০১১ সালে জেএসসি পরীক্ষা প্রবর্তনের পর এবার পাসের হার ৭৯.৮২, জিপিএ ৫ এবং পাস করা শিক্ষার্থী সংখ্যার দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার।
এবার সিলেট বিভাগের পাসের হার ৭৯.৮২। ২০১৭ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৮৯.৪১। ২০১৬ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৯৩.৩৭। ২০১৫ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৯৩.৫৯। ২০১৪ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৯১.৫৭। ২০১৩ শিক্ষাবর্ষে এ বিভাগে পাসের হার ছিল ৯১.১৫। ২০১২ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৯০.৪৫।
এদিকে এবার সিলেট বিভাগে মোট ১ লাখ ১৯ হাজার ৬ জন শিক্ষার্থী পাস করেছে। ২০১৭ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার ৮৮২ জন, ২০১৬ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৩৪ জন, ২০১৫ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৮ হাজার ৮৫৫ জন, ২০১৪ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২৫৫ জন, ২০১৩ সালে ছিল ৮৬ হাজার ৮০১ জন,২০১২ সালে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৪৯ জন এবং ২০১১ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭৭ হাজার ২৩৫ জন।
এবার সিলেট বিভাগের জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬৯৮ জন পরীক্ষার্থী। ২০১৭ শিক্ষাবর্ষে জিপিএ ৫ পেয়েছিল ৭ হাজার ৬২১ জন, ২০১৬ শিক্ষাবর্ষে জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ২৫৫ জন, ২০১৫ শিক্ষাবর্ষে জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ৯৫৬ জন, ২০১৪ শিক্ষাবর্ষে জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ১০ জন, ২০১৩ সালে পেয়েছিল ৫ হাজার ৭৪৮ জন এবং ২০১২ সালে জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী।
এবারের ফলাফলের বিষয়ে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বলেন, সব সূচকেই এবার শিক্ষার্থীরা গত বারের চেয়ে ভালো ফলাফল অর্জন করতে পারে নাই। এবারের পরিক্ষা পদ্ধতি বদল হওয়ায় পাশের হার কমেছে। তবে এ ফলাফল সন্তোষজনক।