• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চুনারুঘাটে যুবকের মরদেহ উদ্ধার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট ফুলমোহন মোদক (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও দুপরা হাজী বাড়ির সামন থেকে মরদেহটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।
ফুলমোহন উপজেলার পাকুড়িয়া গ্রামের লাল মোহন মোদকের ছেলে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী আশরাফ জানান, রবিবার বিকেলে মরদেহটি ওই স্থানে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।