• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আবারও সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট হলেন শহিদুল ইসলাম

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট পদে পুননির্বাচিত হয়েছেন এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। শনিবার বেলা ১১টায় ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাবেক প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সভা শেষে ২০১৯ সেশনে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক এ কে এম আহাদুস সামাদ।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বিপণন বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ইতঃপূর্বে সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি, সাধারাণ সম্পাদক এবং তত্ত্বাবধায়ক সরকার আমলে সিলেট জেলার পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন। গতকাল শনিবার সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট পদে তিনি নির্বাচিত হয়েছেন।
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের নতুন কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন প্রেসিডেন্ট ই. ইউ. শহিদুল ইসলাম এডভোকেট, ভাইস প্রেসিডেন্ট মো. জামাল ইয়াকুব, সদস্য- অর্থ ও পরিকল্পনা বিভাগ শাহ মো. মোসাহিদ আলী এডভোকেট, সদস্য- ব্যবস্থাপনা বিভাগ হারুন আল রশিদ দিপু, সদস্য- উন্নয়ন ও আবাসিক বিভাগ মোসাদ্দেক কোরেশী (শামীম), সদস্য- ক্রীড়া বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সদস্য- বিনোদন বিভাগ সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য- সাংস্কৃতিক বিভাগ আহবাব মোহাম্মদ কামরুল ইসলাম টিপু, সদস্য- আপ্যায়ন বিভাগ- মুফতি এ. এস শামীম আহমদ।
বার্ষিক নির্বাচনে দায়িত্ব পালন করেন- নির্বাচন কমিশনের আহ্বায়ক এ কে এম আহাদুস সামাদ ও সদস্য খন্দকার বজলুর রহমান বাহার ও ছাদ উদ্দিন আহমদ। পরে নির্বাচিতদের ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ।