• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিরাইয়ের পেরুয়া গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ জন গ্রেফতার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ের আলোচিত পেরুয়া গণহত্যা ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার অান্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভূক্ত ১১ জনের মধ্যে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে দিরাই ও শাল্লা থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টায় জেলার দিরাই ও শাল্লা উপজেলার এলাকা থেকে পুলিশ সুপারের নির্দেশে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র জোবায়ের মনির, সুলতানপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, শশারকান্দা গ্রামের সিদ্দিকুর রহমান, উজানগাও গ্রামের তোতা মিয়া এবং দিরাই উপজেলার পেরুয়া গ্রামের আব্দুল জলিল।
অভিযুক্তরা উজানগাও, শ্যামারচর ও পেরুয়া গণহত্যায় জড়িত বলে মামলায় উল্লেখ্য করা হয়। তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা রজনী দাস ২০১৫ সালে ট্রাইব্যুনালে অভিযোগ করে ছিলেন।
বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৫জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান।