• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাইওরপুলে এসএমপি কার্যালয়ের সামনে অগ্নিকান্ড

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর নাইওরপুল মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে বিদ্যুতিক খুঁটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০ টায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, নাইওরপুলস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কার্যালয়ের সামনে বিদ্যুতের খুঁটিতে হঠাৎ আগুন লেগে যায়। ওই খুঁটিতে ইন্টারনেট, ডিসলাইন ও বিদ্যুতের তারের সংযোগ রয়েছে। খুঁটিতে বিদ্যুতের তার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।