• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার সাটিয়াজুরি রেলস্টেশন এলাকা থেকে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপরে সিলেট-আখাউড়া রেল সেকশনের রশিদপুর ও সাটিয়াজুরি স্টেশনের মধ্যবর্তী স্থান থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন- দুপুরে ওই স্থানে ট্রেনে কাটা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
তিনি আরও বলেন- এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে এলাকাবাসী বলছেন ওই নারীটি পাগল ছিলো। ওই এলাকায়তে তাকে প্রায়ই দেখা যেত।