• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ আটক ১

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ ফয়েজ আহমেদ চৌধুরী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।
সোমবার (১৭ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশিদ চত্বর থেকে তাকে আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, সোমবার রাতে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ চৌধুরীকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃত ফয়েজ জেলার জকিগঞ্জ থানার বাটুইশাইল গ্রামের হাফিজ আব্দুস সোবহান চৌধুরীর পুত্র।
আটকের পর ফয়েজকে উদ্ধারকৃত ইয়াবাসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ব্যাবের এ কর্মকর্তা।