• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, আহত ১০

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৮

বি৭১নি ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহণের একটি বাস সিলেট যাচ্ছিল। বিজয়নগরের চান্দুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন।
ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রাথমিক অবস্থায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি দবে ধারনা করা হচ্ছে তাদের সিলেটে হবে।