• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাধবপুরে ভাবী হত্যার দায়ে দেবর গ্রেফতার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে গৃহবধু মার্জিয়া (৩০) হত্যার ঘটনায় তার দেবর মুর্শিদ মিয়া (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোর রাতে মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুস সাত্তার খড়কী হাওর থেকে তাকে গ্রেফতার করে। মুর্শিদ মিয়া ওই গ্রামের বজলু মিয়ার ছেলে।
পুলিশ জানান, গত ১৩ ই ডিসেম্বর যৌতুকের দাবিতে গৃহবধু মার্জিয়াকে শারীরিক নির্যাতন করে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠালে তাকে পিটিয়ে হত্যার আলামত পাওয়া যায় । ঘটনায় গৃহবধুর ভাই উবায়দুল্লা নিহতের স্বামী মাসুদ মিয়া সহ ৪/৫জনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করেন।
সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার চান্দেরপাড় গ্রামের আলাউদ্দিনের মেয়ে মার্জিয়ার সাথে বজলু মিয়ার ছেলে মাসুক মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মার্জিয়াকে নানাভাবে যৌতুকের জন্য অত্যাচার নির্যাতন করত। সম্প্রতি মার্জিয়া নির্যাতনের শিকার হয়ে তার ভাই শায়েস্তাগঞ্জের বাসায় চলে যায়। পরে গ্রাম্য কয়েকজন মাতব্বরের সহযোগিতায় গৃহবধু মার্জিয়া স্বামীর গৃহে আসে। এর কিছুদিন যেতে না যেতেই মার্জিয়াকে লাশ হতে হয়েছে।