• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুলাউড়া ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৮

কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা।
তার নাম জাহানারা বেগম (৫৫)। তিনি বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও উত্তর গ্রামের মৃত জুলফু মিয়ার স্ত্রী।
রবিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বরমচালের সিংগুর এলাকার রেলক্রসিং-এ এই দুর্ঘটনাটি ঘটে।
বরমচাল ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম টেপন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। মহিলা আমার ওয়ার্ডের বাসিন্দা। তিনি আজ (রবিবার) বিকালে স্থানীয় হজরত শাহ কালা (র.) মাজারে ওরস মাহফিলে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
কুলাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল মালেক ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে থানার এসআই সায়েম লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।