• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিজয় দিবসে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৮

সিলেট :
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) নেতৃবৃন্দ।
রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি দিগেন সিংহ, সহ-সভাপতি এস আলম আলমগীর, সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, সহ-সাধারণ সম্পাদক দিপক বৈদ্য দিপু, কোষাধ্যক্ষ বদরুর রহমান বাবর, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিল কুমার পাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিব আহমদ মিঠু, সদস্য আনিস রহমান, গোপাল বর্ধন ও শাকিল আহমদ সোহাগ, নৌসাদ আহমদ চৌধুরী, নাজমুল কবীর পাবেল, রুবেল আহমদ, মাহমুদুর রহমান মিলন, ছয়ফুল আলম অপু, হুসাইন আজাদ ও সেলিম মিয়া প্রমুখ।