বি৭১নি ডেস্ক :
প্রয়াত ব্যান্ড তারকা ও গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর স্মরণে গান গাইলেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘যেখানেই থাকো ভালো থাকো’। ‘এমন তো কথা ছিল না/ তুমি চলে যাবে এভাবে/ ছিঁড়ে ফেলে সব মায়ার বাঁধন/ সবার মনে ব্যথা দিয়ে/ আবারো দেখা হবে/ তুমি রবে অনুভবে এই বাংলার পতাকায়/ যেখানেই থাকো ভালো থেকো/ আকাশের তারায় তারায়- এমন কথার গানটি লিখেছেন ও সুর-সঙ্গীত করেছেন তরুণ মুন্সী।
সম্প্রতি গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
সঙ্গীতশিল্পী আসিফ আকবর বলেন, ‘বাচ্চু ভাই একজন কিংবদন্তি ছিলেন, আছেন এবং থাকবেন। তার প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে গানটি করেছি। গানের কথায় বাচ্চু ভাইয়ের গাওয়া বেশকিছু জনপ্রিয় গানের শিরোনাম ব্যবহার করা হয়েছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েই কাজটি করা। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
জানা গেছে, খুব শিগগিরই ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি প্রকাশিত হবে।