• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর যুবলীগের কর্মসূচি

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১০, ২০১৬

juboleageআওয়ামী যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্যিকী উপলক্ষ্যে ১১ নভেম্বর শুক্রবার নানা কর্মসূচি পালন করবে সিলেট মহানগর যুবলীগ। শুক্রবার সকাল ১১ টায় হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে কেক কাটা হবে। বাদ জুমআ হজরত শাহজালাল (রহ.) দরগাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের শহীদ বীর সন্তানদের স্মরণে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে যথাসময়ে মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সকল সদস্য ও ওর্য়াড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিম। বিজ্ঞপ্তি