• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আব্দুল মজিদ সুমনকে মদন মোহন কলেজ ছাত্রলীগের সংবর্ধনা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

সিলেট :
মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে শনিবার দুপুর দেড় টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সুমনকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মদনমোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ ধর্ম বিষয়ক সম্পাদক শাহিদুল হক রিংকু, আরিফুল হক পিংকু, মহানগর ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ সম্পাদক শহিদ আকিব অপু, সাবেক সদস্য শাহিন মিয়া, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বিজন দাস, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি নাঈম আহমদ, ছাদিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এম.এস ইলিয়াছ শাহিন, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকি দেব, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাস, জুবায়ের আহমদ, বিধান কৃষ্ণ রায়, মহিউদ্দিন রাসেল প্রমুখ।