• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটের কুচাইয়ে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাইয়ের মীরাবাড়ী এলাকার একটি বাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঐ বাসা থেকে ৫০ ভরি স্বর্ণের গয়না, নগদ ৫লক্ষ টাকা, ৫ শতাধিক পাউন্ড(ইংল্যান্ডের মুদ্রা) এবং ৫টি আইফোনসহ সর্বমোট মোট ৬০লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সৈয়দ শিপন আলম সোবলার বাসায় এ ঘটনা ঘটে। তবে শনিবার সকালে অভিযান চালিয়ে একটি আইফোনসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ।
জানা গেছে- শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ীর কিচেন রুমের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ১৫-১৬ সদস্যের ডাকাত দল। ঘরে ডুকেই অস্ত্রশস্ত্রের মুখে জিম্মি করে রাখে বাসার মালিক সোবলাসহ বাসার সকল সদস্যকে। বাসায় সোবলা ছাড়াও উপস্থিত ছিলেন তার ২ লন্ডন প্রবাসী বোন এবং পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা। আগামী ২১ তারিখে তার আরেক বোনের বিবাহ উপলক্ষে দেশে এসেছেন তার দুই বোন।
ডাকাত দল ঘরে ডুকেই বন্দুক ও ধারালো ছুরির মুখে জিম্মি করে রাখে পরিবারের সবাইকে। আলমারির চাবি দিতে দেরী করায় বাসার মালিকের বোন সৈয়দা লাভলী ইয়াসমিনের হাতে চাকু দিয়ে আঘাত করে ডাকাতেরা। এছাড়া বাসার মালিক সোবলাসহ পরিবারের সকল সদস্যকেই মারধর করেছে ডাকাতদল।
এ ঘটনায় আজ সকালে মোগলাবাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়্যুম।
মোগলাবাজার থানা পুলিশসুত্রে জানা গেছে, ডাকাতির ঘটনায় সকালেই অভিযান পরিচালনা করে একটি আইফোনসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অন্য ডাকাতদের গ্রেফতারের স্বার্থে গ্রেফতারকৃত ডাকাতের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।