• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সড়কের বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে সভা অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

 

কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাটের সড়কের বাজারে সিএনবি রাস্তার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে সড়কের বাজার সিএনজি অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট ২০৯৭ শাখা ও মাইক্রোবাস লাইটেস শ্রমিক চালক জোট ১৪১৮ শাখার যৌথ উদ্যোগে এক সভা শুক্রবার রাত ৮টায় সড়কের বাজার সিএনজি অটো টেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সড়কের বাজার সিএনজি অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট শাখার সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সড়কের বাজার মাইক্রোবাস লাইটেস শ্রমিক চালক জোট শাখার সভাপতি সেলিম আহমদ, সহ সভাপতি মানিক আহমদ, সহ সভাপতি জবরুল ইসলাম, কোষাধ্যক্ষ জামিল আহমদ, সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যকরি সদস্য কামরুল ইসলাম, সিএনজি অটো টেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট শাখার কোষাধ্যক্ষ ফয়সল আহমদ, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, কার্যকরি সদস্য মিছবাউল ইসলাম, মিজান আহমদ, শরিফ আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এলাকার কতিপয় ব্যাক্তিরা সড়কের বাজার সিএনবি রাস্তার উপরে অবৈধ ভাবে ছোট বড় দোকান ঘর নির্মাণ করে রাস্তা বন্ধ করিয়া রাখিয়াছে। এতে বাজারে আগত লোকজন সহ প্রাইমারী স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াতকারী হাজার হাজার ছাত্র/ছাত্রী এবং বাজারের মসজিদে নামাজে যাতায়াতকারী লোকজনের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়া বাজার এলাকায় সিএনবি রোডের উপর ফুটপাত দখল করায় এবং বাজারের ড্রেনের উপর অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করিয়া ড্রেন দখল করায় সিএনবি রাস্তায় চলাচলের সময় পথচারীরা নানা দুর্ভোগের কবলে পড়তে হয়। তাছাড়া সিএনবি রাস্তায় দ্রুতগামী বাসগুলো চলাচল করতে গিয়ে সড়কে বাজারে আসার পর বাজারের ফুটপাতে অবৈধ স্থাপনা নির্মানকারীদের কাছে লাঞ্চিত ও অপমানিত হতে হয়। বক্তারা বলেন, বাজারে সিএনবি’র রাস্তা ও ব্রিজ দখল করে অবৈধ ভাবে দোকানপাট নির্মাণ করায় বাজারে যানবাহন চলাচলের কোন সুযোগ নেই।
বক্তারা অভিলম্বে সড়কের বাজার এলাকায় সিএনবি’র রাস্তার উপর থেকে অবৈধ ভাবে নির্মিত দোকান পাট উচ্ছেদ সহ বাজারের ড্রেন ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।