• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট ওসমানী বিমানবন্দরে অর্ধশত স্বর্ণেরবার জব্দ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

বি৭১নি ডেস্ক :

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ পিস স্বর্ণেরবার (৬ কেজি ৩২ গ্রাম) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকালে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ৬ কেজি ৩২ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
তিনি জানান, সকালে দুবাই থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজন যাত্রীকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।