• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নগরীতে শান্তিতে বিজয় প্রকল্পের র‌্যালী অনুষ্টিত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

সিলেট :
নগরীতে শান্তিতে বিজয় প্রকল্পের র‌্যালী অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালীটি বের হয়ে চৌহাট্টা পয়েন্ট ঘুরে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে আসে। পরে একটি নাটিকা মঞ্চস্থ হয়।
আইডিয়ার উদ্যোগে আয়োজিত র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ অংশ নেন। ইউএসএআইডি এবং ডেমোক্রাসি ইন্টারন্যাশনাল এর যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দুটি প্রকল্পের আওতায় “শান্তিতে বিজয়”ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।
র‌্যালীতে উপস্থিত ছিলেন আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কো অর্ডিনেটর ফরহাদ আহমদ, প্রকল্পের জেলা কো অর্ডিনেটর রোজিনা চৌধুরী, সাংবাদিক খালেদ আহমদ, প্রকল্প সমন্বয়ক জুবায়ের আহমদ, সদর উপজেলা কো অর্ডিনেটর পিয়া শ্যাম দুর্বা প্রমুখ।