• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

দুর্নীতিবাজদের কখনও ভোট দেবেন না : প্রধানমন্ত্রী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

বি৭১নি ডেস্ক :যারা দুর্নীতি করে, বিদেশে টাকা পাচার করে, গ্রেনেড হামলা করে তাদেরকে কখনও ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দুর্নীতি করে, যারা বিদেশে টাকা পাচার করে, গ্রেনেড হামলা করে সেইসব খুনি, ষড়যন্ত্রকারী, স্বাধীনতাবিরোধীদের হাতে যারা পতাকা তুলে দিয়েছে তাদেরকে কখনো ভোট দেবেন না। তারা ভোট পেলে দেশটাকে ধ্বংস করে দেবে। দেশের উন্নয়নের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রীর নাইকোতে দুর্নীতি, গ্যাটকোতে দুর্নীতি। এরা ক্ষমতায় আসা মানে দেশ ধ্বংস হওয়া। আবার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকের বিস্তার হওয়া। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’তারুণ্যের শক্তি হবে বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ্য করে তিনি বলেন, ‘২০৭১ সালে স্বাধীনতার শতবার্ষিকী আমরা উদযাপন করবো জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’ ধামরাইয়ের এই আসনে দলীয় প্রার্থী বেনজির আহমেদের জন্য ভোট চান প্রধানমন্ত্রী ।