• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপি ক্ষমতায় আসা মানেই ৫০০ স্থানে একযোগে বোমা হামলা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

বি৭১নি ডেস্ক :ভোটারদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসা মানেই সন্ত্রাস-জঙ্গিবাদ, ৫০০ স্থানে একযোগে বোমা হামলা।’

আজ বৃহস্পতিবার পাটুরিয়া ফেরিঘাটের পাশে এক নির্বাচনী পথসভায় শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকায় ভোট মানেই উন্নয়ন।উন্নয়নের গতি যেন থেমে না যায়, এজন্য নৌকা মার্কায় ভোট চাই।দুর্নীতিবাজ, লুটেরারা যেন ভোট না পায়।’

জনগণের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘একটাই মার্কা নৌকা। নৌকা মার্কায় ভোট চাই। মানিকগঞ্জের মানিক নাইমুর রহমান দুর্জয়ের জন্য ভোট চাই।’