• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ৬৬ বস্তা সরকারি চালসহ পাচারকারী আটক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে ৬৬ বস্তা সরকারি চালসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় চাল বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে লাখাই থানা পুলিশ চালগুলো জব্দ করে। এ সময় ডিলার রুমান মিয়া পালিয়ে যায়।
জানা যায়, সরকারি ভিজিএফ-এর ডিলার ছিলেন উপজেলা মুড়িয়াউক গ্রামের সাজু মিয়ার ছেলে রুমান মিয়া (৪০)। কিন্তু তিনি চালগুলো বিতরণ না করে পাচার করার প্রস্তুতি নেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে রুমান মিয়ার দোকানে অভিযান চালায় লাখাই থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান ভর্তি ৬৪ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যান চালক আলাউদ্দিনকে আটক করে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলেন পৌঁছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা. কাহিনা আক্তার, ভূমি কমিশনার মো. শাহিদুর রহমান ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন। পরে ডিলার রুমান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আর ২ বস্তা চাল জব্দ করা হয়।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান- চালগুলো জব্দ করে মুড়িয়াইক ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।